বাখরাবাদ গ্যাস কোম্পানির ডিজিএমের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
০৩ জুন ২০২৪, ১৬:০৪আপডেট : ০৩ জুন ২০২৪, ১৬:০৪

কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব বিভাগের সাবেক উপব্যবস্থাপক (ডিজিএম) এবং তার স্ত্রীর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সোমবার (৩ জুন) এ অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ফজলুল হক।

মামলার আসামিরা হলেন- কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব বিভাগের সাবেক উপব্যবস্থাপক (বর্তমানে অবসরপ্রাপ্ত) আব্দুল হাই ভূইঁয়া (৬২) এবং তার স্ত্রী মিসেস আঞ্জুমান আরা বেগম (৫৬)। তারা বরুড়া উপজেলার আমড়াতলী বড় ভাতুয়া এলাকার বাসিন্দা।

দুদক উপপরিচালক ফজলুল হক জানিয়েছেন, কুমিল্লা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা তাদের দখলে থাকা এক কোটি ৭৭ লাখ ৯৭ হাজার ৭৯৩ টাকা অবৈধভাবে আয় করে ভোগদখলে রেখেছেন। যাতে অভিযুক্ত প্রধান আসামি মিসেস আঞ্জুমান আরা বেগমকে সহযোগিতা করেছেন তার স্বামী কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব বিভাগের উপব্যবস্থাপক (বর্তমানে অবসরপ্রাপ্ত) আব্দুল হাই ভূইঁয়া।

/এমএএ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রেসিডেন্ট রিসোর্টের এমডিসহ দু’জনের আয়কর নথি জব্দের আদেশ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম