বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০৪ জুন ২০২৪, ২১:৩০আপডেট : ০৪ জুন ২০২৪, ২১:৩০

গাজীপুর শ্রীপুরে কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে জাকির হোসেন (২২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টায় গাজীপুর ইউনিয়নের প্রধানেরচালা এলাকার ক্রাউন ইজিওয়্যার কারখানায় এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

জাকির উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামের শামসুল হক ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নির্মাণশ্রমিক জাকির হোসেন সকাল ৮টায় ক্রাউন ইজিওয়্যার কারখানায় প্রবেশ করেন। মেশিন চালু করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুরুতর আহত হন তিনি। পরে কারখানা কর্তৃপক্ষ তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুদেপ চক্রবর্তী বলেন, ‘ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। পুলিশকে খবর দেওয়ার পরপরই মরদেহ নিয়ে গেছে।’

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আসলাম সোহেল বলেন, ‘পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে নির্মাণকাজ হচ্ছে। জাকির হোসেন অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন জানান, নিহতের সুরতহাল রিপোর্ট এবং স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম