রংপুরে ৩ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
০৬ জুন ২০২৪, ১৯:৪০আপডেট : ০৬ জুন ২০২৪, ১৯:৪০

রংপুরের পীরগঞ্জে তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে পীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

পীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহীল বাকী বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিলনের সঞ্চালনায় এ কর্মসূচি পালিত হয়।

পীরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন- কুমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, বড়আলমপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সাংবাদিক সরওয়ার জাহান, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদুল ইসলাম রিপন, জেলা পরিষদের সাবেক সদস্য রিয়াজুল ইসলাম রনি, আওয়ামী যুবলীগ নেতা ফিরোজ আলম, পৌর ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক সাগর, প্রেসক্লাবের সহসভাপতি শাহ মো. সাদা মিয়া, যুগ্ম সম্পাদক হাসান আলী প্রধান, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন, পীরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুর রহমান রাসেল, সাংবাদিক আব্দুল করিম সরকার, আকতারুজ্জামান রানা, রেজাউল করিম, অমিতাভ বর্মণ প্রমুখ।

এ ছাড়াও হামলার শিকার মাইটিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসান, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি মিনহাজুল ইসলাম মিলন ও বায়ান্নর আলোর সংবাদদাতা মিফতাহুল ইসলাম ওই দিনের লোমহর্ষক ঘটনার বিবরণ দেন।

সমাবেশে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের দুই শতাধিক মানুষ অংশ নেন।

প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ভেজাল গো-খাদ্য তৈরির মূল হোতা চতরা মহিলা কলেজের প্রভাষক জিয়াউর রহমান জিয়া মণ্ডলকে দ্রুত গ্রেফতার, পুলিশ কর্তৃক তার গুদামে রক্ষিত মালামাল জব্দ করে আদালতে পাঠানো, গুদাম এবং ব্যবসা প্রতিষ্ঠান সিলগালার দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। অন্যথায় থানা ঘেরাও, মহাসড়ক অবরোধ, অবস্থান কর্মসূচি, কলমবিরতিসহ বিভিন্ন আন্দোলনের ঘোষণা দেন সাংবাদিকরা।

এ ছাড়াও সরকারি দফতর জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর, প্রাণিসম্পদ অধিদফতর ও বিএসটিআইসহ সংশ্লিষ্ট অন্যান্য দফতরের এ ব্যাপারে দৃশ্যমান পদক্ষেপ আশা করেন সাংবাদিকরা।

/এমএএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে