যশোরে বিজয় মিছিল থেকে হামলায় আহত কিশোরের মৃত্যু

যশোর প্রতিনিধি
০৬ জুন ২০২৪, ২১:৩৩আপডেট : ০৬ জুন ২০২৪, ২১:৩৩

যশোর সদর উপজেলার চাঁচড়ায় উপজেলা পরিষদ নির্বাচনের বিজয় মিছিল থেকে হামলায় আহত কিশোর শাকিব (১৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার সকালে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়।

যশোর কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাকিব চাঁচড়া গ্রামের মজনু মিয়ার ছেলে। তিনি দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের কর্মী ছিলেন।

পুলিশ জানিয়েছে, যশোর সদর উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থী তৌহিদুল চাকলাদার ফন্টুর কর্মী-সমর্থকরা বুধবার সন্ধ্যা ৭টার দিকে চাঁচড়ায় বিজয় মিছিল বের করে। এ সময় জনতার পিটুনিতে দোয়াত-কলমের কর্মী শাকিব আহত হয়। একপর্যায়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় রেফার করেন চিকিৎসকরা। এরপর তাকে ঢাকার এ ওয়ান নামের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল ১০টার দিকে মারা যায় শাকিব। সেখান থেকে আজ বিকালে অ্যাম্বুলেন্সযোগে স্বজনরা লাশ চাঁচড়া মধ্যপাড়ার বাড়িতে নেয়।

খবর পেয়ে পুলিশ লাশ যশোর সদর হাসপাতাল মর্গে নিয়েছে এবং ময়নাতদন্ত শেষে কাল স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কোতয়ালি থানার ওসি বলেন, লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় এখনও (রাত ৯টা) মামলা হয়নি।‌

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান