মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো পল্লী বিদ্যুতের কর্মীর

শেরপুর প্রতিনিধি
১৩ জুন ২০২৪, ১৮:৪৬আপডেট : ১৩ জুন ২০২৪, ১৮:৪৬

শেরপুর জেলা শহরে শেরপুর-জামালপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনার হুমায়ুন কবির নামে পল্লী বিদ্যুতের এক মিটার রিডার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন তার এক সহকর্মী। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, বৃহস্পতিবার দুপুরে শেরপুর শহরের গৌরীপুরের নতুন বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাণ হারানো হুমায়ুন কবিরের বাড়ি পার্শ্ববর্তী জামালপুর জেলার নান্দিনা রনামপুরে। তিনি শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে চুক্তিভিত্তিক মিটার রিডার হিসেবে কাজ করতেন।

আহত ওই ব্যক্তিকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, হুমায়ুন কবির ও তার এক সহকর্মী দুপুরে শহরের গৌরীপুরের নতুন বাস টার্মিনাল এলাকায় এলে মোটরসাইকেল স্লিপ করে রাস্তার ওপর পড়ে যায়। ওই সময় একটি ট্রাক এসে চাপা দিলে ঘটনাস্থলেই হুমায়ুনের মৃত্যু হয়। আহত হন তার সহকর্মী।

শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক বলেন, ‘আমরা লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/এমএএ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ