ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে দীর্ঘ যানজট

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ জুন ২০২৪, ১০:১৯আপডেট : ১৪ জুন ২০২৪, ১০:১৯

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উত্তরবঙ্গমুখী লেনে মালবাহী ট্রাক উল্টে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৪ জুন) ভোরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পুংলী এলাকায় এ জটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় পর মালামালসহ ট্রাকটি সরিয়ে নেওয়ার পর বর্তমানে যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

জানা গেছে, মালবাহী ট্রাকটি উল্টে যাওয়ায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের পুংলী থেকে টাঙ্গাইলের আশিকপুর বাইপাস পর্যন্ত এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে মালামালসহ ট্রাকটি সরিয়ে নেওয়া হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, ‘ভোরে একটি মালবাহী ট্রাক সড়কে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা মালের বস্তাগুলো সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। ফলে কিছু সময় পরিবহন চলাচল বন্ধ ছিল উত্তরবঙ্গগামী লেনে। তবে সার্ভিস লেন চালু ছিল। ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নেওয়ার পর বর্তমানে দ্রুতগতিতে পরিবহন চলাচল করছে।’

/এমএএ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম