সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফার মৃত্যু, কাল দাফন

রাজশাহী প্রতিনিধি
৩০ জুন ২০২৪, ১৫:০০আপডেট : ৩০ জুন ২০২৪, ১৭:৪১

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রবিবার (৩০ জুন) দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নাদিম মোস্তফার মৃত্যুর খবর পেয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ছুটে যান। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক এই নেতা রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজশাহী পুঠিয়া-দুর্গাপুর আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন নাদিম মোস্তফা।

রাজধানীর নয়াপল্টনে নাদিম মোস্তফার প্রথম জানাজা হয়েছে তিনি আরও জানান, মরহুম নাদিম মোস্তফা মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে; চার ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার আছরের নামাজের পর রাজধানীর নয়াপল্টনে নাদিম মোস্তফার প্রথম জানাজা হয়েছে। আগামীকাল পুঠিয়ায় সকাল ১০টায় এবং দুর্গাপুরে সকাল ১১টায় দ্বিতীয় ও তৃতীয় জানাজা; জোহরের নামাজের পর রাজশাহী মহানগরে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নাদিম মোস্তফাকে দাফন করা হবে।

নাদিম মোস্তফার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজশাহী জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন জানান, ঢাকায় গুলশানের বাসায় বেলা ১১টার দিকে অসুস্থ হয়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন নাদিম মোস্তফা। দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২টা ১০ মিনিটে তিনি মারা যান।

তিনি আরও জানান, বিভিন্ন সময়ে নাদিম মোস্তফা নির্যাতনের শিকার হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সাবেক এই সংসদ সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

/এসটিএস/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী