জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ

রাজশাহী প্রতিনিধি
৩০ জুন ২০২৪, ১৬:২১আপডেট : ৩০ জুন ২০২৪, ১৬:২১

জামিনে মুক্তি পেয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ ওরফে চাঁদ। রবিবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে তিনি গ্রেফতারের ১৩ মাস পর রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে থেকে মুক্তি পান।

জানা গেছে, আবু সাঈদের স্ত্রী শাহানা বেগম (৬০) শনিবার দুপুরে মারা গেছেন। রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে রবিবার বিকালে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। কারাগার থেকে মুক্তি পেয়ে আবু সাঈদ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। এর আগে গত ২৪ মার্চ আবু সাঈদের মা আশরাফুন্নেশা মারা যান। সেদিন আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন এই বিএনপি নেতা।

গত বছরের ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় জেলা বিএনপির এক সমাবেশে আবু সাঈদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ওই বক্তব্যের জেরে দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মামলা হয়। ২৫ মে রাজশাহী মহানগর পুলিশ নগরীর ভেড়িপাড়া মোড় থেকে আবু সাঈদকে গ্রেফতার করে।

আবু সাঈদের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান জানান, আবু সাঈদের বিরুদ্ধে মোট ২১টি মামলা হয়েছিল। সব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেওয়া হয়েছে। সর্বশেষ ঈদের আগে ফরিদপুরে দায়ের করা একটি মামলায় তার জামিন হয়। এরপর থেকে তিনি মুক্তির অপেক্ষায় ছিলেন।

মাহফুজুর রহমান আরও জানান, রবিবার দুপুরে উচ্চ আদালত থেকে জামিনের আদেশ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। এরপর কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়। মুক্তির পর তিনি (মাহফুজুর রহমান) আবু সাঈদকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী