বগুড়ায় যমুনার পানি বিপদসীমার ওপরে, পানিবন্দি ১২ হাজার পরিবার

বগুড়া প্রতিনিধি
০৪ জুলাই ২০২৪, ২০:২৭আপডেট : ০৪ জুলাই ২০২৪, ২০:২৭

বগুড়ায় প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে সারিয়াকান্দির যমুনা এবং বাঙালি নদীতে পানি বেড়েই চলেছে। বৃহস্পতিবার বিকালে যমুনা নদীতে পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানি বাড়ায় আনুমানিক ১২ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, এ উপজেলায় বন্যা শুরু হয়েছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের সূত্র জানায়, সারিয়াকান্দিতে যমুনা নদীর বিপদসীমা ১৬.২৫ মিটার। বৃহস্পতিবার বিকাল ৩টায় পানির সমতল ছিল ১৬.৫৭ মিটার। অর্থাৎ পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নদীতে পানি ৬৮ সেন্টিমিটার বেড়েছে।

এদিকে, যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে প্রবল স্রোত ও ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এ জন্য কয়েকদিন আগে থেকে উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের শিমুলতাইড় ও মানিকদাইড় গ্রামে এবং কামালপুর ইউনিয়নের ইছামারা গ্রামে যমুনা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। উপজেলার চালুয়াবাড়ি, কাজলা, কর্ণিবাড়ি, চন্দনবাইশা এবং বোহাইল ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে এসব এলাকার কৃষকরা তাদের বেড়ে ওঠা অপরিপক্ব পাটগাছ কেটে নিচ্ছেন।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, যমুনা নদীতে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বৃহস্পতিবার থেকে বন্যা শুরু হয়েছে। বিকাল পর্যন্ত ৭৫টি গ্রামে পানি ঢুকে পড়েছে। সারিয়াকান্দি পৌরসভা, হাটশেরপুর, চালুয়াবাড়ি, কাজলা, কর্ণিবাড়ি, বোহাইল, কামালপুর, চন্দনবাইশা, কুতুবপুর, সারিয়াকান্দি সদর, নারচী, ফুলবাড়ি ও ভেলাবাড়ি ইউনিয়নে ১১ হাজার ৯৭০ পরিবারের ৪১ হাজার ৩৭০ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যার পানি ৫৮টি বাড়িতে সম্পূর্ণ এবং ১৯০টি বাড়িতে আংশিক প্রবেশ করেছে। ৫০ কিলোমিটার কাঁচা রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

উপজেলা কৃষি অফিসের তথ্য জানা গেছে, দুই হাজার ৮৬০ কৃষক পরিবারের ৫৩০ হেক্টর জমিতে পানি প্রবেশ করেছে। এক হাজার ৫০টি নলকূপ এবং ৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি উঠেছে। ৫.৩৭ হেক্টর আয়তনের আটটি মৎস্য খামারে পানি ঢুকেছে।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, বিভিন্ন দফতর থেকে বন্যার তথ্য সংগ্রহ করা হয়েছে। পানিবন্দি মানুষরা নৌকায় চলাচল করছেন। ইতোমধ্যে কন্ট্রোল রুম খোলা হয়েছে, বন্যা মোকাবিলার প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। সব এলাকায় মাইকিং, রেসকিউ বোট এবং অন্যান্য ইঞ্জিনচালিত নৌকা প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া ছয়টি বন্যা আশ্রয়কেন্দ্র এবং কিছু শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ছাদভর্তি ফল-সবজি, উৎসাহিত হচ্ছেন অন্যরা
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান