রাতের আঁধারে কাটা হয়েছে কৃষকের ১০ হাজার কলাগাছ

ঝিনাইদহ প্রতিনিধি
০৬ জুলাই ২০২৪, ১৮:৩৬আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৮:৩৬

ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে ২৫ কৃষকের ৪০ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বত্তরা। শুক্রবার রাতে উপজেলার যোগীপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আব্দুল হান্নানের সমর্থকদের সঙ্গে রইচ উদ্দিন কমান্ডারের সমর্থকদের বিরোধ চলে আসছিল। গত উপজেলা নির্বাচনের পর থেকেই উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। শুক্রবার রাতে আব্দুল হান্নানের সমর্থকদের ফসল কেটে দেয় দুর্বৃত্তরা।

ওই গ্রামের কৃষক শাহীন আলম বলেন, ‘সকালে মাঠে এসে দেখি আমার দেড় বিঘা জমির কলাগাছ কে বা কারা কেটে দিয়েছে। দুই দিন আগেও আমি আমার জমিতে সার দিয়েছি। কিছুদিন পরেই কলাগাছে কাদি আসা শুরু হতো। কিন্তু আমার গাছগুলো কেটে দিয়েছে। আমি সর্বস্বান্ত হয়ে গেছি।’

একই গ্রামের কৃষক রেজাউল করিম বলেন, ‘আমাদের মাঠে কমপক্ষে ২৫ জন কৃষকের জমির ফসল নষ্ট করে দিয়েছে। এই গ্রামে আমাদের সামাজিক দ্বন্দ্ব আছে। সেই দ্বন্দ্বের কারণেই আমাদের ফসলের ক্ষতি করা হয়েছে। আমরা এর বিচার চাই।’

কৃষক কামরুল ইসলাম বলেন, ‘আমাদের এত বড় ক্ষতি করেছে, যা পূরণ হবে না। রইচ কমান্ডার আর মতিয়ারের লোকজন আমাদের এই ফসল নষ্ট করে দিয়েছে। আমাদের সঙ্গে শত্রুতা থাকতে পারে। তাই বলে আমাদের ফসল নষ্ট করবে। আমরা এর উপযুক্ত শাস্তি দাবি করছি।’

এ ব্যাপারে ঝিনাইদহ শৈলকুপা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মন বলেন, ‘ঘটনার সংবাদ পাওয়ার পর আমরা সেখানে অফিসার পাঠিয়েছিলাম। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, সামাজিক দ্বন্দ্বের কারণে এই ফসলহানি করা হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

/এমএএ/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
স্মার্ট কার্ডধারী কৃষকদের জন্য বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী