পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০৭ জুলাই ২০২৪, ২০:৪৩আপডেট : ০৭ জুলাই ২০২৪, ২১:১৫

বগুড়ায় ডোবার পানিতে ডুবে দুই শিশু বোনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার বারোপুর উত্তর-মধ্যপাড়ার বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, মৃত শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৃত শিশুরা হলো– সদর উপজেলার বারোপুর উত্তর-মধ্যপাড়ার বড়বাড়ি এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক হাবিবুর রহমানের মেয়ে লিমা আকতার (৬) এবং জান্নাত খাতুন (৩)। লিমা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়তো।

মৃত শিশুদের দাদি বিপা খাতুন ও স্বজনরা জানান, রবিবার সকালে লিমা ও জান্নাত বাড়ির পাশে ডোবার কাছে খেলা করছিল। বেলা ১০টার দিকে দুজন নিখোঁজ হয়। পরিবারের সবাই সব স্থানে খোঁজাখুঁজি করে তাদের সন্ধান পাননি। এক পর্যায়ে দুপুরের দিকে বাড়ির পেছনে ডোবায় তাদের মরদেহ ভেসে ওঠে। স্বজনরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, শিশু দুই বোন খেলার সময় অসাবধানতাবশত: ডোবার পানিতে পড়ে ডুবে গিয়ে মারা গেছে। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

শিশু দুটির মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে। দুই সন্তানকে হারিয়ে বাবা-মা আহাজারি করছেন। আত্মীয়-স্বজন ও এলাকাবাসীদের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে।

/এমএএ/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
মাজারের দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা‘যে রাষ্ট্র শিশুকে বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধের মদত দেয়’
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম