ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলো ১৩ কিশোর-কিশোরী

বেনাপোল প্রতিনিধি
০৯ জুলাই ২০২৪, ১৭:০৪আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৭:০৪

ভারতে আটক হওয়ার পর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছে ১৩ বাংলাদেশি কিশোর-কিশোরী। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

মঙ্গলবার (৯ জুলাই) বিকাল ৪টার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরে ওই ১৩ জন।

ফেরত আসারা লালমনিরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা, পিরোজপুর, পটুয়াখালী, মুন্সিগঞ্জ, ঢাকা, যশোর ও কুমিল্লা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ‘ফেরত আসারা কাজের সন্ধানে এবং আত্মীয়ের বাড়ি বেড়াতে যায় ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে। সেখানে বাসাবাড়িতে কাজ করার সময় ও অবৈধভাবে বসবাস করার অভিযোগে সে দেশের পুলিশের কাছে আটক হয় তারা। আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। সেখান থেকে এনজিও সংস্থা ধ্রুবাশ্রম ও সুকন্যা তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। দু দেশের মধ্যে চিঠি চালাচালির এক পর্যায়ে আজ তারা দেশে ফিরেছে। ট্রাভেল পারমিটের কার্যক্রম শেষে ফেরত আসা ১৩ বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার, রাইটস যশোর ও মহিলা আইনজীবী সমিতি তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।’

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ‘ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার, রাইটস যশোর ও মহিলা আইনজীবী সমিতির নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের