মোটরসাইকেল চুরি অভিযোগে ছাত্রলীগের সভাপতি বহিষ্কার

মাদারীপুর প্রতিনিধি
১০ জুলাই ২০২৪, ০৬:০৭আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৬:৩১

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল চুরির অভিযোগ এবং পুলিশ কর্তৃক চার্জশিট দেওয়ার অভিযোগে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম মোল্লাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) রাতে শিবচর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজিব ঢালী ও সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার একটি টিম বিশেষ অভিযান চালিয়ে শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের শরীফকান্দি এলাকা থেকে ইয়ামাহা ব্র্যান্ডের কালো রঙের একটি আরওয়ানফাইভ চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। উদ্ধারকালে চোর চক্রের সদস্য সাইমুন হাওলাদার নামে একজনকে আটক করা হয়।

তখন সাইমুন হাওলাদার জানায়, মোটরসাইকেলটি সাদ্দাম মোল্লা ও মাসুম মুন্সী তার কাছে রেখেছে বিক্রির জন্য। পরে সাইমুনের বিবরণ ও তথ্য-প্রমাণ অনুযায়ী জেলা গোয়েন্দা শাখার এসআই আবুল কাশেম বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা করেন। মামলার তদন্তের দায়িত্বভার জেলা গোয়েন্দা শাখার এসআই এস এ এম ফরহাদ রাহী মীরের ওপর দেওয়া হলে তিনি ঘটনা তদন্ত করে গত ২৯ জুন আদালতে চার্জশিট দেন।

এদিকে দুই দিন ধরে বিভিন্ন মিডিয়ায় এই নিয়ে খবর প্রচার হলে নড়েচড়ে বসে উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার রাতে শিবচর উপজেলা ছাত্র লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থি কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকায় ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ছাত্রলীগের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত সাদ্দাম মোল্লা উপজেলার বন্দরখোলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অছিম বেপারীর কান্দি গ্রামের দলিল উদ্দিন মোল্লার ছেলে। বর্তমানে তার পরিবারের সদস্যদের নিয়ে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৈতা মোল্লার কান্দি এলাকায় বসবাস করেন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবর বিষয়টি নিশ্চিত করে বলেন, সংগঠনের নীতি-আর্দশ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাদ্দাম মোল্লাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কলেজ ছাত্রলীগের সহসভাপতি মো. জিহাদ খানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

/এনএআর/
সম্পর্কিত
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম