কোটা ইস্যুর যৌক্তিক ও ইতিবাচক সমাধানের দাবি ছাত্রলীগের

কুমিল্লা প্রতিনিধি
১১ জুলাই ২০২৪, ১৯:৪৬আপডেট : ১১ জুলাই ২০২৪, ১৯:৪৬

‘শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধানের দাবিতে’ কুমিল্লায় মিছিল সমাবেশ করেছে মহানগর ছাত্রলীগ। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৩টায় নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শান্তি সমাবেশ করেন মিছিলে অংশগ্রহণকারীরা।

কর্মসূচিতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ, কুমিল্লা সরকারি কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপির দিকনির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা মহানগর ছাত্রলীগ এ কর্মসূচি পালন করে।

মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন– কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুল্লাহ খোকন, কুমিল্লা মহানগর ছাত্রলীগের প্রথম সহসভাপতি টিটু মজুমদার, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল হক আকাশ এবং প্রথম সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে জনদুর্ভোগ সৃষ্টির পাঁয়তারা করা হচ্ছে। আমরা কোটা বিষয়ে যৌক্তিক সমাধানে বিশ্বাসী। আন্দোলনের নামে শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করে জনসাধারণের জীবনযাত্রায় ব্যাঘাত ঘটিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা হলে ছাত্রলীগ রুখে দাঁড়াবে। আমাদের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি ঘোষণা দিয়েছেন শান্তির কুমিল্লায় কাউকে শান্তি বিনষ্ট করতে দেওয়া হবে না। প্রিয় নেতার নির্দেশে আমরা শেখ হাসিনার অতন্ত্র প্রহরী হিসেবে কুমিল্লার রাজপথে আছি, থাকবো ইনশাআল্লাহ। কেউ ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা করলে প্রতিহত করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
যত রকমের সাক্ষ্য-প্রমাণে ১৯৪ মিনিটের রায়
‘জুলাই সনদ নাগরিকের সঙ্গে রাজনৈতিক দল ও রাষ্ট্রের সামাজিক চুক্তি’
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান