সড়কে ডিউটির সময় ইজিবাইকের ধাক্কা, পুলিশ কনস্টেবল নিহত

রাজবাড়ী প্রতিনিধি
১৪ জুলাই ২০২৪, ১৭:০৮আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৭:০৮

রাজবাড়ীতে বেপরোয়া গতির ইজিবাইকের ধাক্কায় মিজানুর রহমান (৫৭) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রবিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার দিবাগত রাত ১২টার দিকে সদর থানার বাগমারা বেথুলিয়া মাথালিয়া পাড়া এলাকায় চেকপোস্টে ডিউটি করার সময় বেপরোয়া গতির ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

নিহত মিজান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাপুরিয়া সদরদী গ্রামের আব্দুর রাজ্জাক শিকদারের ছেলে। তিনি রাজবাড়ী সদর থানায় কর্মরত ছিলেন।

জানা গেছে, মিজান অন্য পুলিশ সদস্যদের সঙ্গে রাতের ডিউটি করার জন্য রাত ৮টার দিকে সদর থানা থেকে বের হন। সদর থানা পুলিশের একটি টিম রামকান্তপুর ইউনিয়নের বাগমারা বেথুলিয়া মাথালিয়া পাড়া এলাকায় রাত সাড়ে ১১টার দিকে চেকপোস্ট বসায়। সে সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক বেপোরোয়া গতিতে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল মিজানকে ধাক্কা দেয়। সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ফরিদপুর মেডিকেল কলেজ নিয়ে যাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভোর সাড়ে ৪টার দিকে তাকে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা আরও খারাপ হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজাউল করিম বলেন, ‘পুলিশ সদস্য মিজানের অকাল মৃত্যুতে রাজবাড়ী জেলা পুলিশ গভীর শোকাহত। এ ঘটনায় ইজিবাইকচালক সাইফুল ইসলামকে ইজিবাইকসহ আটক করা হয়েছে৷এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি