ভোলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 

ভোলা প্রতিনিধি
১৪ জুলাই ২০২৪, ১৭:৪৫আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৭:৪৫

ভোলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আলাউদ্দিন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ জুলাই) দিবাগত রাত সোয়া ৪টার দিকে বোরহানউদ্দিন উপজেলার টবগী বেড়িবাঁধ এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

আটক আলাউদ্দিন লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন চরলক্ষ্মী গ্রামের আজহার মীরের ছেলে।

রবিবার (১৪ জুলাই) ভোলা জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোরহানউদ্দিনের টবগী বেড়িবাঁধ এলাকা থেকে এসআই সিজার হোসেন মাদকবিরোধী অভিযান চালান। সে সময় অটোরিকশা মাদক ব্যবসায়ী আলাউদ্দিন ৯ হাজার ৮শ ইয়াবা ট্যাবলেট নিয়ে যাচ্ছিল। অটোরিকশা তল্লাশি করে এ মাদক উদ্ধার করে পুলিশ। 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জব্বারুল ইসলাম বলেন, ‘আলাউদ্দিনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন।’ 

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক