বেরোবিতে কোটাবিরোধীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১৫

রংপুর প্রতিনিধি
১৫ জুলাই ২০২৪, ২০:৫০আপডেট : ১৫ জুলাই ২০২৪, ২০:৫০

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করার অভিযোগ এনে কোটাবিরোধী শিক্ষার্থীদের কয়েক দফা ধাওয়া দিলে অনেকে আহত হন। সোমবার সন্ধ্যার পর রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকা থেকে কোটাবিরোধীদের বিতাড়িত করে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। গোলযোগের আশঙ্কায় ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিকাল পৌনে ৫টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা কোটাবিরোধীদের একটি অংশকে ধাওয়া করে সরিয়ে দেন। এ নিয়ে কয়েক দফা ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় কমপক্ষে ১৫ জন কোটাবিরোধী শিক্ষার্থী আহত হন।

এ ব্যাপারে কোটাবিরোধী শিক্ষার্থী মামুন বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়সহ পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার পরেও আমরা মিছিল-সমাবেশসহ কর্মসূচি চালিয়ে যাবো।’

এর আগে সকালে ছাত্রলীগ বেরোবি, মহানগর ও জেলা শাখা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করাসহ বিভিন্ন অভিযোগে দুপুর ৩টায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার্কের মোড়ে সমাবেশ আহ্বান করে। কোটাবিরোধী শিক্ষার্থীরাও বিকাল ৪টায় একই স্থানে সমাবেশ আহ্বান করে। বিকাল সাড়ে ৪টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা পার্কের মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ নিয়ে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল।

/এমএএ/
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলারোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত সাবেক উপাচার্যকে ট্রাইব্যুনালে হাজির
বেরোবির নতুন উপাচার্য অধ্যাপক আনিসুর রহমান, বিদায় নিচ্ছেন শওকত আলী 
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে গাছ কাটার অভিযোগ, শিক্ষার্থীদের ক্ষোভ
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী