হিলি স্থলবন্দরে কমেছে পেঁয়াজের দাম

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
২৭ জুলাই ২০২৪, ১১:৫৭আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১১:৫৭

ভারত থেকে পেঁয়াজের আমদানি বাড়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৬ টাকা।

হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, এই বন্দর দিয়ে ভারত থেকে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। বর্তমানে বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ পাইকারি (ট্রাক সেল) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮২ টাকা দরে। যা দুদিন আগেও ৮৮ টাকায় বিক্রি হয়েছিল। এ ছাড়া নাসিক জাতের পেঁয়াজ ৮৪ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ৯০ টাকা দরে বিক্রি হয়েছিল।

আমদানিকারক হারুন উর রশিদ বলেন, ‘ইন্টারনেট সচল হওয়ায় ও ব্যাংকগুলো খোলায় নতুন করে এলসি খুলতে পারছেন আমদানিকারকরা। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য বিক্রির টাকাও নিতে পারছেন তারা। এজন্য বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণ আগের তুলনায় কিছুটা বেড়েছে। এ কারণে বাজারে সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘দেশের সহিংস পরিস্থিতির মধ্য দিয়েও হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত ছিল। তবে পেঁয়াজ আমদানির পরিমাণ ওঠানামা করছে। বৃহস্পতিবার বন্দর দিয়ে ১৭টি ট্রাকে ৪৯৬ টন পেঁয়াজ আমদানি হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম