কাপ্তাই হ্রদে মাছ শিকার

নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জেলেরা

রাঙামাটি প্রতিনিধি
২৭ জুলাই ২০২৪, ১৫:৪৮আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১৫:৪৮

কার্পজাতীয় মাছের বংশবিস্তারের লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও তিন মাস ধরে বন্ধ রয়েছে কাপ্তাই হ্রদে মাছ আহরণ। নিষেধাজ্ঞা শেষে ২৪ জুলাই হ্রদে নামার কথা ছিল জেলেদের। তবে পর্যাপ্ত পানি না থাকায় নিষেধাজ্ঞার মেয়াদ ৮ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এ কারণে হ্রদে নামতে পারেননি মৎস্যজীবীরা। জাল ও নৌকা পড়ে আছে ঘাটে। তবে নিষেধাজ্ঞা বাড়ানোর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জেলেরা।

ফিশারি ঘাট, রাঙামাটির সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র। বছরের এ সময়ে মাছভর্তি বোটের ভিড়ে কর্মচঞ্চল হয়ে ওঠে এই ঘাট। তবে এবার নেই সেই চিরচেনা রূপ। জেলে, ব্যবসায়ী আর শ্রমিকের হাঁকডাকে মুখর হওয়ার বদলে বিরাজ করছে সুনসান নীরবতা। কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন এবং অবমুক্ত করা পোনার স্বাভাবিক বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর তিন মাস কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ থাকে। এ বছর তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ২৪ জুলাই হ্রদে নামার প্রস্তুতি নিয়েছিলেন জেলেরা।

এর আগে চলতি বছরের ২৫ এপ্রিল থেকে ২৪ জুলাই পর্যন্ত তিন মাস দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। তবে কষ্ট বাড়লেও নিষেধাজ্ঞার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জেলেরা।

রাঙামাটি শহরের পুরাতন জেলেপাড়ার বাসিন্দা বসু দাস ও কালাবাসি জলদাস বলেন, ‘এখন পর্যন্ত যে পানি আছে তাতে মাছ শিকার শুরু হলে প্রথম কয়েক মাস প্রচুর মাছ জালে ধরা পড়বে। কিন্তু এতে আগামী শীতে হ্রদে আর মাছ পাওয়া যাবে না। মাছ শিকার বন্ধ থাকাকালে এই সময়ে আমাদের কষ্টে দিন কাটে। তবুও আমরা চাই, পানি না বাড়া পর্যন্ত আরও কিছুদিন বন্ধ থাক।’

মৎস্য ব্যবসায়ী উদয়ন বড়ুয়া জানান, পর্যাপ্ত পানি না থাকায় গতবছরও কয়েক দফা নিষেধাজ্ঞা বাড়ায় প্রশাসন। এতে সুফল পেয়েছেন মৎস্যজীবী, ব্যবসায়ী ও বিএফডিসি। বিএফডিসি গত অর্থ বছরে প্রায় ১৬ কোটি টাকার রাজস্ব পেয়েছে। যা রাজস্ব আদায়ের রেকর্ড বা যায়। এর মূল কারন হ্রদে পর্যাপ্ত পানি ছিলো এবং মাছ বড় হওয়াও সুযোগ পেয়েছিলো।

রাঙামাটির বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন-বিএফডিসির ব্যবস্থাপক, কমান্ডার আশরাফুল ইসলাম ভূঁইয়া জানান, সবদিক বিবেচনা করে মাছ ধরায় নতুন বিধিনিষেধ বাড়ানো হয়েছে। আগামী আগস্ট মাসের ৮ তারিখ হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভা রয়েছে। সেখানেই নতুন সিদ্ধান্ত হবে, কবে খুলবে কাপ্তাই হ্রদ। আশা করছি, এর মধ্যে হ্রদের পানি বৃদ্ধি পাবে।’

সম্মিলিতভাবে সিদ্ধান্তে হ্রদে মাছ শিকারের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। বর্ধিত সময়েও জেলেরা খাদ্য সহায়তা পাবেন বলে জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘২৪ জুলাই হ্রদে মাছ শিকার শুরু হওয়ার কথা থাকলেও ২২ জুলাই সভায় সবার মতামতের ভিত্তিতে ৮ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ৮ আগস্ট পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। কাপ্তাই হ্রদে মৎস্য শিকার করে জীবিকা চালায় ২৫ হাজার জেলে। বন্ধের সময়েও জেলেদের খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী