লক্ষ্মীপুরে কিশোরীর রহস্যজনক মৃত্যু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২৭ জুলাই ২০২৪, ১৬:৩৪আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১৬:৩৪

লক্ষ্মীপুরের রায়পুরে ফারিয়া আক্তার নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুলাই) সকালে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মেয়েটির পালক বাবা বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন বলে রায়পুর থানার ওসি মাহবুব আলম নিশ্চিত করেছেন।

মৃত ফারিয়া উপজেলার উত্তর চরবংশী ইউপির ৫ নম্বর ওয়ার্ডের আবুল কালামের পালিত মেয়ে।

গ্রামবাসী জানায়, প্রায় নয় বছর আগে বাবা মারা যাওয়া এবং মা পাগল হওয়ায় ফারিয়াকে দত্তক আনেন চরবংশী গ্রামের কৃষক আবুল কালাম ও তার স্ত্রী ফরিদা বেগম। তাদের সংসারে নবম শ্রেণি পড়ুয়া বড় ছেলে এবং চার বছরের ছোট ছেলে রয়েছে। শুক্রবার দিবাগত রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে ফারিয়া। শনিবার সকালে ঘুম থেকে জেগে না ওঠায় অসুস্থ ভেবে তাকে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে জানান। পরে ডাক্তার পুলিশকে খবর দিলে তারা ফারিয়ার মরদেহ থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আবুল কালাম ও ফরিদা বেগম কোনও কথা বলতে রাজি হননি।

এই মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফয়েজ আহমদ বলেন, ‘সরকারি হাসপাতাল থেকে ডাক্তারের ফোন পেয়ে ওই কিশোরীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে মৃত্যুটি সন্দেহজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে তখনি মৃত্যুর কারণ জানা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের