স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগে এক ব্যক্তি আটক

রাঙামাটি প্রতিনিধি
০২ আগস্ট ২০২৪, ১৬:০৬ আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১৬:০৬

রাঙামাটির কাউখালীতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও শাশুড়িকে লোহার শাবল দিয়ে খুঁচিয়ে এবং গলা কেটে হত্যার অভিযোগে বিল্লাল হোসেন নামে (৩৫) এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। কাউখালী থানার ওসি রাজীব চন্দ্র কর জানান, শুক্রবার গভীর রাতে উপজেলা সদরের কাছে কাশখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ফাতেমা আক্তার (২৬) এবং তার মা আয়েশা খাতুন (৬১)।

স্থানীয় রোকেয়া আক্তার ও জলিল মিয়া জানান, বিল্লালের সঙ্গে তিন বছর আগে ফাতেমার বিয়ে হয়। তাদের সংসারে দুই বছরের একটি সন্তান আছে। বিয়ের পর থেকে স্বামী ফাতেমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। নির্যাতন সইতে না পেরে দুই মাস আগে কাউখালীর কাশখালী এলাকায় মায়ের কাছে চলে আসার পর ২৯ জুলাই স্বামীকে তালাক দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার বিকালে কুমিল্লা থেকে বিল্লাল কাশখালী এলাকায় শ্বশুরবাড়িতে এসে ঝগড়া করে। ঝগড়ার পর সে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে কোনও এক স্থানে ওত পেতে থাকে। শুক্রবার রাত ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও বৃদ্ধ শাশুড়িকে ঘরে থাকা লোহার শাবল দিয়ে খুঁচিয়ে এবং জবাই করে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় ঘরে থাকা শিশুসন্তান বাইতুল্লাহ কান্নাকাটি করলে আশপাশের লোকজন এসে বিল্লালকে পালিয়ে যাওয়ার সময় আটক করে পুলিশে সোর্পদ করে।

কাউখালী থানার ওসি বলেন, ‘এ ব্যাপারে কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে ফাতেমার ভাই বাদী হয়ে কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি