বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লার সড়কে শিক্ষার্থীদের মিছিল

কুমিল্লা প্রতিনিধি
০২ আগস্ট ২০২৪, ১৬:৫৩আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১৬:৫৩

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় দোয়া ও গণমিছিল করেছেন শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে কর্মসূচিতে যোগ দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শুক্রবার (২ আগস্ট) কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক-উপসড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পূর্বঘোষিত কর্মসূচি ছিল কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও গণমিছিল। এই কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার টমছমব্রিজ ও ঝাউতলা ছাতা মসজিদ এলাকায় কর্মসূচি দেন কুমিল্লার শিক্ষার্থীরা। অপরদিকে কর্মসূচি আটকাতে অবস্থান নেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২ আগস্ট) ঝাউতলা ও টমছমব্রিজে অবস্থান করা শিক্ষার্থীদের কান্দিরপাড় এলাকায় মিলিত হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবরে স্থান বদল করেন শিক্ষার্থীরা। তারা নগরীর রেসকোর্স এলাকায় শাসনগাছা রেলওয়ে ওভারপাসের সামনে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন। অনেকের হাতে ফেস্টুন দেখা যায়। এ সময় তারা পুলিশকে ‘ভুয়া’ ‘ভুয়া’ দুয়োধ্বনি দেন এবং ‘উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেন’।

এদিকে, শিক্ষার্থীদের অবস্থানের খবর শুনে আওয়ামী লীগ নেতাকর্মীরাও স্থান বদল করেন। তারা পুলিশ লাইনস এলাকায় এসে অবস্থান নেয়। এর মাঝেই শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে চলে যান।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শীবেন বিশ্বাস বলেন, ‘শিক্ষার্থীরা নগরীতে গণমিছিল করেছেন। তবে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

/এমএএ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি