ফেনীর সোনাগাজী উপজেলায় ৪৬টি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। ফলে চরমভাবে ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম।
এছাড়া ওই বিদ্যালয়গুলোতে ৬৬টি সহকারী শিক্ষকের পদও দীর্ঘদিন ধরে খালি রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুনিল চন্দ্র রায় বলেন, শিক্ষক নিয়োগের জন্য বার বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়ে ওইসব বিদ্যালয়ে সহকারী শিক্ষিকাই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।
আর উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর নবী ঘটনার সত্যতা স্বীকার করে দ্রুত শিক্ষক নিয়োগের ব্যবস্থার কথা জানান।
/এসএনএইচ/এএইচ/








