জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কলেজছাত্র নিহত

বগুড়া প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৪, ০৭:০৮আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৭:০৮

বগুড়ার ধুনটে জমি দখল নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় সবুজ ইসলাম (২৬) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার গোপালনগর ইউনিয়নের গজিয়াবাড়ি গ্রামে এ হামলায় সবুজ গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। ধুনট থানার ওসি সৈকত হাসান এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত সবুজ বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের গজিয়াবাড়ি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজে সম্মান দ্বিতীয় বর্ষে পড়তেন। একটি জমির মালিকানা নিয়ে সবুজ ও তার ভাই শফিকুল ইসলামের সঙ্গে প্রতিবেশী মৃত শামসুল হকের ছেলে আবুল কালামের বিরোধ চলে আসছে। আবুল কালাম প্রায় দু’বছর আগে জমিটি দখল করে নেন। গ্রামের মাতবররা স্থানীয়ভাবে আপসের চেষ্টা করে ব্যর্থ হন। বৃহস্পতিবার বিকালে সবুজ ও শফিকুল জমিটি দখলে নিতে হালচাষ করতে থাকেন। সে সময় আবুল কালাম ও তার লোকজন বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মারপিটে সবুজ ও শফিকুল, তাদের বোন নুরজাহান ও ভগ্নিপতি আফসার আলী আহত হন।

আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সবুজকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি ঘটে। চিকিৎসকের পরামর্শে শুক্রবার সন্ধ্যায় তাকে ঢাকায় নেওয়ার চেষ্টা করা হলে পথিমধ্যে তিনি মারা যান।

ধুনট থানার ওসি সৈকত হাসান জানান, জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় সবুজ নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের