টানা বর্ষণে সড়কে ধস, যান চলাচল বন্ধ

রাঙামাটি প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৪, ১৯:৩৩আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৯:৩৩

মৌসুমি বায়ুর প্রভাবে গত দুই দিন ধরে পার্বত্য জেলা রাঙামাটিতে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বর্ষণে রবিবার সকালে জেলার কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা এলাকায় সড়কের মাটি ধসে পড়েছে। এতে রাঙামাটির সঙ্গে কাপ্তাই, রাজস্থলী উপজেলা এবং বান্দরবানের যোগাযোগ বন্ধ রয়েছে।

সড়কটি ধসে পড়ায় ভোগান্তিতে পড়েছেন এই সড়কে চলাচলকারী সাধারণ মানুষ। সড়কটির নিচের মাটি ধসে গিয়ে সম্পূর্ণ ধসে গেছে। এ জন্য সড়কটি সম্পূর্ণ মেরামত না হওয়া পর্যন্ত যান চলাচল সম্ভব হবে না বলে জানিয়েছে রাঙামাটি সড়ক বিভাগ।

এ বিষয়ে রাঙামাটি সড়ক ও জনপদ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, রবিবার থেকেই পে-লোডার পাঠিয়ে মাটি ভরাট করা হবে। দ্রুততম সময়ে যেন সড়কটি যান চলাচলের উপযোগী করা হয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন জানান, সড়কটি ভেঙে যাওয়ায় আপাতত বড়ইছড়ি-ঘাগড়া সড়কে যান চলাচল বন্ধ আছে। ইতোমধ্যে সড়কটির কাজ শুরু করার বিষয়ে রাঙামাটি সড়ক ও জনপদ অধিদফতরের সঙ্গে যোগাযোগ হয়েছে। সড়ক মেরামত শেষ হলে আবারও যান চলাচল স্বাভাবিক হবে।

উল্লেখ্য, ঘাগড়-কাপ্তাইয়ের বড়ইছড়ি এলাকার প্রায় ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি দিয়ে প্রতিদিন শতাধিক যানবাহন চলাচল করে। এ ছাড়া রাঙামাটি জেলার সঙ্গে বান্দরবানে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক এটি। যার ফলে সড়কটির এই ভাঙা অংশ মেরামত না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

/এমএএ/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম