কক্সবাজার সমুদ্রসৈকত থেকে যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৪, ১৯:২০আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৯:২০

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে মোহাম্মদ সেলিম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) দুপুরে সৈকতের সী-গাল পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ সেলিম উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার বাসিন্দা। দুদিন আগে উখিয়ার রেজুখালের মোহনায় মাছ শিকার করার সময় পানিতে ভেসে গিয়ে নিখোঁজ ছিলেন তিনি। সোমবার দুপুরে সী-গাল পয়েন্টে মরদেহ ভেসে উঠলে স্থানীয় বিচকর্মী ও ফটোগ্রাফারদের সহায়তায় সেটি উদ্ধার করে পুলিশ।

সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সী লাইফ গার্ড কর্মী জয়নাল আবেদীন জানান, জোয়ারের পানির সঙ্গে মরদেহটি ভেসে এসেছিল। তবে আইনি জটিলতার কারণে প্রথমে উদ্ধার না করা হলেও পরে ফটোগ্রাফার ও কিছু পর্যটক মিলে মরদেহটি উদ্ধার করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি স্বজনদের বরাত দিয়ে জানান, দুদিন আগে নিহত সেলিমসহ চার ভায়রা একসঙ্গে শখের বশে রেজুখালে মাছ শিকারে যান। সে সময় স্রোতের টানে সেলিম তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তার মরদেহ পাওয়া যায়নি। পরে ফেসবুকে ছবি দেখে মরদেহটি শনাক্ত করেন স্বজনরা। পরে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
কক্সবাজার সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
কক্সবাজার সৈকতে পর্যটকদের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের