এক থানার ওসিসহ ১৫ পুলিশকে পিটিয়ে হত্যা, এখনও হয়নি মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৪, ২১:০১ আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ২১:০১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দেওয়ার পর শুরু হয়েছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কার্যক্রম। সোমবার (১৯ আগস্ট) এনায়েতপুর থানার দক্ষিণে মানবমুক্তি সংস্থা নামে একটি এনজিওর ভবন ভাড়া নিয়ে থানার কার্যক্রম শুরু হয়।

এর আগে ৪ আগস্ট ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয় এনায়েতপুর থানা ভবন। ওইদিন থানার ওসিসহ ১৫ পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হয়নি কোনও মামলা।

থানা সূত্রে জানা যায়, ৩২ জন পুলিশ সদস্যকে নিয়ে সোমবার থেকে নতুন করে কার্যক্রম শুরুর প্রথম দিনে এখন পর্যন্ত মামলা না হলেও তিনটি সাধারণ ডায়েরি হয়েছে। দীর্ঘদিন পর থানার কার্যক্রম চালু হওয়ায় এলাকার মানুষের মাঝেও স্বস্তি ফিরে এসেছে।

এই থানার নতুন দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ বলেন, ‘এনায়েতপুর থানা ক্ষতিগ্রস্ত হওয়ায় একটি ভবন ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করেছি। আজ প্রথম দিনে তিনটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা এখন যেকোনও সেবা দিতে প্রস্তুত।’

ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া থানা ভবনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত পুড়িয়ে দেওয়া থানা ভবনের সংস্কারের কাজ শুরু হয়নি। এটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যাপার। তবে খুব দ্রুতই সংস্কার করা হবে আশা করি।’

তিনি আরও বলেন, ‘এনায়েতপুর থানা ভবনে ভাঙচুর, আগুন দেওয়া ও ওসিসহ ১৫ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। খুব দ্রুতই মামলা করা হবে।’

এ বিষয়ে জানতে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুল ইসলাম মণ্ডলকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।

/এমএএ/
সম্পর্কিত
ডিজিটাল নিরাপত্তায় যাত্রা শুরু করলো ‘সাইবার পুলিশ ইউনিট’
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
এই হার আমরা ভুলে যাবো না, লড়াই চালিয়ে যাবো: জামাল ভূঁইয়া
এই হার আমরা ভুলে যাবো না, লড়াই চালিয়ে যাবো: জামাল ভূঁইয়া
তুরস্কে সিরিয়া সরকার ও হিজবুল্লাহর গোপন বৈঠক
তুরস্কে সিরিয়া সরকার ও হিজবুল্লাহর গোপন বৈঠক
আলোচিত-সমালোচিত মেজর (অব.) আখতারুজ্জামান
আলোচিত-সমালোচিত মেজর (অব.) আখতারুজ্জামান
মধ্যরাতে অভিযান চালিয়ে জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা
মধ্যরাতে অভিযান চালিয়ে জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা