মধ্যরাতে অভিযান চালিয়ে জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৬, ২০:৩২ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ২০:৩২

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির (২) মনিরুল ইসলামের বাসা থেকে ১৮ বস্তা (৯০০ কেজি) ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এ সময় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় তার দলীয় পদ স্থগিত করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লা আল মামুনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অর্থদণ্ড পাওয়া মনিরুল ইসলাম কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির (২) ও উপজেলার ধোপাকান্দি গ্রামের আবদুর রশিদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে একটি অটোরিকশায় কয়েক বস্তা ইউরিয়া সার মনিরুল ইসলামের বাসায় নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) সেখানে অভিযান চালান। অভিযানে মনিরুল ইসলামের বাসা থেকে ৫০ কেজি ওজনের ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। তিনি একজন ডিলারের কাছ থেকে ইউরিয়া সারগুলো নিয়ে তার বাসায় মজুত করে রেখেছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লা আল মামুন বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ইউরিয়া সারগুলো জব্দ করে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সার মজুত করে রাখার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সার ভদ্রঘাট ইউনিয়নের কৃষকদের কাছে সরকারি মূল্যে বিক্রি করা হবে।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ওসি হাশমত আলীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি, আইন লঙ্ঘন করেই তিনি ইউরিয়া সারগুলো মজুত করেছিলেন। যে কারণে জেলা জামায়াতের জরুরি সভা ডেকে কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির (২) মনিরুল ইসলামের সদস্যপদ স্থগিত করা হয়েছে। যেকোনও অবৈধ কর্মকাণ্ড জামায়াতে ইসলামী সমর্থন করে না।’

/এফআর/
সম্পর্কিত
আলোচিত-সমালোচিত মেজর (অব.) আখতারুজ্জামান
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
শ্রমিক দলের নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণের অভিযোগ
সর্বশেষ খবর
মোহামেডানের হয়ে অভিষেকেই জয় দিয়ে শুরু আর্জেন্টাইন কোচের
মোহামেডানের হয়ে অভিষেকেই জয় দিয়ে শুরু আর্জেন্টাইন কোচের
জাপানে এশিয়ান গেমসে সাত্তারের দারুণ জয়, তবে…
জাপানে এশিয়ান গেমসে সাত্তারের দারুণ জয়, তবে…
প্রাথমিকের শিক্ষার্থীদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার
প্রাথমিকের শিক্ষার্থীদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার
এই হার আমরা ভুলে যাবো না, লড়াই চালিয়ে যাবো: জামাল ভূঁইয়া
এই হার আমরা ভুলে যাবো না, লড়াই চালিয়ে যাবো: জামাল ভূঁইয়া
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা