খুলনার নদনদীতে পানি বেড়েছে ২ ফুট, বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত

খুলনা প্রতিনিধি
২২ আগস্ট ২০২৪, ২১:১৩আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০১:১৪

পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানির চাপে খুলনার নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে দেড় থেকে দুই ফুট পানি বেড়েছে। পানির চাপে পাইকগাছা উপজেলার দেলুটিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করছে। কালিনগর, হরিণ খোলা ও দারুণ মল্লিক গ্রাম প্লাবিত হয়েছে। এর ফলে সদ্যরোপিত ধান ও বীজ তলাসহ বাড়িঘর তলিয়ে গেছে।

পাউবো খুলনা-২-এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, ‘জোয়ারের পানির চাপে রূপসা, চালনাসহ খুলনার বিভিন্ন পয়েন্টে নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে পানি দেড় থেকে দুই ফুট বেড়েছে। পানির চাপে দেলুটিতে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে।’

এলাকাবাসী জানান, দেলুটি ইউনিয়নের ২২ নম্বর পোল্ডারে কালিনগর বাওয়ালী বাড়ির দক্ষিণ পাশে ৩০০ ফুটের বেশি ওয়াপদা রাস্তা ভেঙে গেছে। অতি জোয়ারের পানির চাপে এ ভাঙন হয়েছে। পানি আটকানো সম্ভব হয়নি। ফলে লোকালয়ে এখনও পানি প্রবেশ করছে। সন্ধ্যা নাগাদ পুরো ২২ নম্বর পোল্ডার প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দ্রুত পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট মহলের জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এ স্থানটি ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতেও ভেঙেছিল।

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, ‘মৌসুমি বায়ু সক্রিয় থাকায় উপকূলীয় এলাকায় বৃষ্টি চলমান রয়েছে। তুলনামূলকভাবে খুলনার উপকূলীয় এলাকায় বৃষ্টি কম, তবে জোয়ারের পানির চাপ রয়েছে। এ অবস্থা আরও কয়েকদিন চলমান থাকার সম্ভাবনা রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী