ভারতের সঙ্গে সব চুক্তি জাতীয় স্বার্থকে সামনে রেখে করা হবে: আসিফ মাহমুদ

নোয়াখালী প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৪, ২২:০৩আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০১:২২

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘ডম্বুর গেইট কি আসলেই খুলে দেওয়া হয়েছে, নাকি উপর দিয়ে পানি উপচে এসেছে তা তদন্ত করে দেখা হবে। ভারতের সঙ্গে আমাদের পানির ন্যায্য হিস্যা, পানিচুক্তিসহ সব চুক্তি জাতীয় স্বার্থকে সামনে রেখে করা হবে। কোনও ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে অতীতের কোনও চুক্তি করা থাকলে তা পুনর্বিবেচনা করা হবে।’

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, সারা দেশে পানিপ্রবাহের পথ বন্ধ করে অবৈধ যেসব স্থাপনা রয়েছে তা উচ্ছেদে সংশ্লিষ্টরা ব্যবস্থা নেবেন। বর্তমান দুর্যোগকালীন পরিস্থিতিতে দুর্গতদের পাশে সবাইকে একযোগে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আশ্রয়কেন্দ্র পরিদর্শনের সময় সবাই ঠিকমতো ত্রাণসামগ্রী পাচ্ছেন কিনা তিনি খোঁজখবর নেন।

আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নোয়াখালী জেলার বন্যা পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভায় অংশ নেন৷

আলোচনা সভায় তিনি বলেন, ‘অনেক রক্ত, অনেক ত্যাগ তিতীক্ষা, অনেক লড়াই আর অনেক শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। স্বৈরাচার ও তাদের দোসররা আমাদের মাথায় ১৮ লাখ কোটি টাকা ঋণের বোঝা দিয়ে এবং কয়েক লাখ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। যখন আমরা একটি ক্রান্তিকাল পার করছিলাম, ঠিক সে মুহূর্তে আমরা একটি বন্যার মুখোমুখি হলাম। বন্যার্তদের পাশে আমরা আছি। তাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নিচ্ছি।’

এ সময় নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
‘কালশী বস্তির আগুনে ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই’
‘টাকা নেওয়ার’ অভিযোগ: কুমিল্লার প্রশাসককে ‘মূর্খ’ বললেন আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী