বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৪, ১৭:৪৯আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৭:৪৯

চট্টগ্রামের মীরসরাইয়ে বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক মাহফুজা জেরিন জানান, শুক্রবার ও শনিবার তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া দুজন হলেন– উপজেলার হাইতকান্দি ইউনিয়নের উত্তর হাইতকান্দি এলাকার আবুল কাশেম (৫৫) এবং হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর এলাকার হামিদা ইয়াছমিন (২৬)।

উত্তর হাইতকান্দি এলাকার বাসিন্দা আহসান উল্লাহ জানান, শুক্রবার বাড়ির পাশে পানিতে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন কাশেম। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। একইদিন আসরের নামাজের পর তাকে দাফন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ফারজানা আলী বলেন, ‘মেহেদীনগর এলাকা থেকে মৃত অবস্থায় হামিদা ইয়াছমিনকে হাসপাতালে আনা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিনা তা ময়নাতদন্ত করলে জানা যাবে। লাশ পরিবারের লোকজন নিয়ে গেছে।’

ইউএনও বলেন, ‘হাইতকান্দি ও হিঙ্গুলী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে দুই জন মারা যাওয়ার কথা শুনেছি। তবে দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে সেখানে যাওয়া সম্ভব হয়নি।’

/এমএএ/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম