যশোর আইটি পার্কে বিক্ষোভ, ২৮ আগস্টের মধ্যে ‘টেকসিটি’কে বিদায়ের দাবি

যশোর প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৪, ২০:০২ আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ২০:০২

যশোরে অবস্থিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের (আইটি পার্ক) ব্যবস্থাপনার দায়িত্ব ‘টেকসিটি’ নামে লুটেরা কোম্পানির হাত থেকে সরকারকে বুঝে নেওয়াসহ আট দফা দাবিতে বিক্ষোভ মিছিলটি ও সমাবেশ হয়েছে।

চলমান আন্দোলনের অংশ হিসেবে রবিবার বেলা সাড়ে ৩টার দিকে পার্কের অভ্যন্তরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (এসএইচএসটিপিআইএ) এই কর্মসূচি পালন করে।

মাল্টি টেনেন্ট বিল্ডিংয়ের (এমটিবি) সামনে থেকে বের হওয়া মিছিলটি ক্যাম্পাস ঘুরে পার্কের দুই নম্বর গেটের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে টেকসিটিকে বিদায় হওয়ার জন্য আগামী ২৮ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে টেকসিটি সরকারকে দায়িত্ব হস্তান্তর করে বিদায় না নিলে ২৯ তারিখ সকালে বিনিয়োগকারী, পার্কের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী ও ছাত্র-জনতা পার্কের নিয়ন্ত্রণ নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

সমাবেশে বলা হয়, জনগণের করের টাকায় নির্মিত সরকারি স্থাপনা গণবিরোধী চুক্তির মাধ্যমে পতিত সরকারের অলিগার্ক ওয়াহেদ শরীফের কোম্পানি টেকসিটিকে ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়। ছাত্র-জনতার নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার কোনোমতে এই গণবিরোধী চুক্তি বহাল রাখতে পারে না।

এ ছাড়া সমাবেশে পার্কের নাম পরিবর্তন করে ‘যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক’, প্রধান ভবন ‘এমটিবির’ নাম বদলে ‘শহীদ মুগ্ধ ভবন’ নামকরণসহ বিনিয়োগকারীদের আট দফা দাবি মেনে নেওয়ার দাবি জানানো হয়।

সমাবেশে বক্তৃতা করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান কবীর, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহজালাল, যুগ্ম-সম্পাদক এএইচএম আরিফুল হাসনাত, উজ্জ্বল বিশ্বাস, পারভেজ মাহমুদ হীরা প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
আইটি ক্যারিয়ারের প্রস্তুতি, শিক্ষার্থীদের নিয়ে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’
যুক্তরাষ্ট্রে আউটসোর্সিং কর প্রস্তাব, উদ্বেগে ভারতের আইটি খাত
আইটি প্রকৌশলীসহ দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহী জাপান
সর্বশেষ খবর
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
আরও একদিন ছুটির দাবিতে সড়ক অবরোধ করলেন শ্রমিকরা
আরও একদিন ছুটির দাবিতে সড়ক অবরোধ করলেন শ্রমিকরা
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত