জিকের সেই খালে এবার বাঁশের সাঁকোর ওপর দেওয়া হচ্ছে কাঠের পাটাতন

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
২৬ আগস্ট ২০২৪, ১৭:৫৬আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১৮:১৯

কুষ্টিয়ার মিরপুর বাজারের ওপর দিয়ে প্রবাহিত গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের প্রধান খালের ওপর দিয়ে অপ্রশস্ত ব্রিজ ভেঙে নির্মিত হচ্ছে নতুন করে। জানা গেছে, চলতি বছরের গত ১৩ জুন এ ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন করা হয়। কিন্তু বিকল্প চলাচলের ব্যবস্থা না রেখেই খালের ওপরের পুরনো ব্রিজ ভেঙে ফেলা হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন যানবাহনসহ নিয়মিত পারাপার হওয়া কয়েক হাজার মানুষ। পরে পায়ে হেঁটে পারাপারের জন্য দক্ষিণ পাশে অস্থায়ীভাবে নির্মাণ করা হয় বাসের সাঁকো। বাঁশ ও কাঠের তৈরি এই সাঁকোটি প্রায়ই ডুবে যায় জিকে খালের পানি বেড়ে। 

                                      হচ্ছে নতুন ব্রিজ, পারাপারের বিকল্প না থাকায় ভোগান্তি

সোমবার (২৬ আগস্ট) সরেজমিন দেখা যায়, মিরপুর বাজারের ওপর দিয়ে প্রবাহিত জিকে সেচ প্রকল্পের প্রধান খালের ওপর অস্থায়ীভাবে নির্মাণ করা বাঁশের সাঁকোর ওপর বসানো হচ্ছে কাঠের পাটাতন। স্থানীয় শ্রমিকরা বাঁশের সাঁকোর ওপর কাটের পাটাতন দিয়ে চলাচলের উপযোগী করছেন।

এদিকে, ওই খালের ওপর স্থায়ীভাবে বেইলি ব্রিজ করার জন্য ৮৭ লাখ টাকা অর্থ বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দফতরকে চিঠি দিয়েছে কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগ। তবে কবে নাগাদ এই অর্থ বরাদ্দ মিলতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট করে জানাতে পারেনি সওজ কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, ব্রিজের পূর্ব পাশে মিরপুর পৌরসভা এবং পশ্চিম পাশে মিরপুর থানা ও মিরপুর উপজেলা প্রশাসনের  সব অফিস ও ব্যাংক। এ ছাড়াও মিরপুরের এই এলাকাটিতে অনেক স্কুল ও কলেজ অবস্থিত। মিরপুর উপজেলার ছাড়াও পার্শ্ববর্তী ভেড়ামারা এবং দৌলতপুরের কয়েক হাজার মানুষ প্রতিদিন এই ব্রিজ পার হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে যেত। এ ছাড়াও প্রতিদিন শত শত শিক্ষার্থী এই ব্রিজ ব্যবহার করে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়, মাহমুদা চৌধুরী কলেজ এবং মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়া করে। মিরপুর উপজেলার ছাড়াও পার্শ্ববর্তী ভেড়ামারা এবং দৌলতপুরের রোগী বহনকারী অনেক অ্যাম্বুলেন্স এই ব্রিজ দিয়ে পারাপার হতো। কিন্তু গুরুত্বপূর্ণ এই ব্রিজটি ভাঙার আগে কাছাকাছি কোনও বিকল্প ব্যবস্থা না রেখে তড়িঘড়ি করে সেটি ভেঙে ফেলা হয়। বাঁশ দিয়ে পায়ে হেঁটে পারাপারের বিকল্প ব্যবস্থা হিসেবে বাঁশের সাঁকো নির্মাণ করা হলেও অনেক সময় সেটি পানিতে তলিয়ে থাকে।

সাঁকোটি নড়বড়ে হওয়ার কারণে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হয়। যানবাহন পারাপারের বিকল্প কোনও রাস্তা নির্মাণ না করায় মানুষ চরম বিপাকে পড়েছে। অথচ প্রতিদিন এই রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ মিরপুর উপজেলাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দফতরে যাতায়াত করে। বিকল্প ব্যবস্থা না থাকায় প্রায় দুই কিলোমিটার ঘুরে পার্শ্ববর্তী মিরপুর থানা সড়কের পালপাড়া ব্রিজ ঘুরে উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিস এবং থানায় আসতে হয়। কিন্তু পালপাড়া ব্রিজে প্রায় সময়ই যানজট লেগেই থাকে। ফলে মানুষের দুর্ভোগের মাত্রা আরও বেড়ে যায়। সে ক্ষেত্রে  কুরিপোল ব্রিজ দিয়ে উপজেলা শহরে ঢুকতে হলে আরও প্রায় চার কিলোমিটার পথ ঘুরে আসতে হয়। এতে ব্যয় হয় অতিরিক্ত অর্থ ও সময়।

কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মাদ মনজুরুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিডিউলে বেইলি ব্রিজ ধরা নেই। বেইলি ব্রিজ করতে হলে আলাদা আমাদের ফান্ড আনতে হবে। ব্রিজটি করার বিষয়ে আমাদের পরিকল্পনা আছে স্থানীয় মানুষের দাবির পরিপ্রেক্ষিতে। সেজন্য আমরা ফান্ড চেয়ে ইতোমধ্যে চিঠি লিখেছি। যদি ফান্ড পাই বেইলি ব্রিজ করার বিষয়ে ব্যবস্থা নেবো। এখানে সব মিলিয়ে প্রায় ৮৭ লাখ টাকা বরাদ্দ চেয়ে চিঠি দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে দুই কোটি টাকা টোল আদায়
যমুনা সেতুতে একদিনে ৫৩ হাজার গাড়ি পারাপার, টোল কত উঠলো?
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ঈদ করার আশায় বইসা আছে বাড়ির লোকজন, নজরুল মর্গে, আমি থানায়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম