ওসমানী বিমানবন্দরে ১৬ কেজি সোনাসহ একজন আটক

সিলেট প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৪, ১৫:৪৮আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১৫:৪৮

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার চালানসহ আহমদ হোসাইন (২৬) নামে এক যুবককে আটক করেছে বিশেষ একটি সংস্থা। বুধবার (২৮ আগস্ট) দুপুরে প্রেস বিফ্রিং করে এ তথ্য জানান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান।

বিমানবন্দরের ব্যবস্থাপক বলেন, ‘সকাল ৮টায় দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৫২-এর এক যাত্রী সিলেট আসেন। তার লাগেজ তল্লাশি করে ১৫ কেজি ৯৯৪ গ্রাম ওজনের প্রায় ১৬ কোটি টাকা মূল্যের এই সোনা জব্দ করা হয়। লাগেজে কফির মেশিন থেকে ১০৫টি সোনার বার এবং গোলাকার করা আরও তিনটি সোনার চাকা জব্দ করা হয়।’

আটক যুবক গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজার এলাকার গোরামারাকান্দি নুরুল ইসলামের ছেলে।

বিমানবন্দর সূত্র জানায়, ওই যাত্রী শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মরতদের ফাঁকি দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে পার্কিং এলাকায় চলে যান। পরে ওসমানী বিমানবন্দরে কর্মরত অ্যাভিয়েশনের নিরাপত্তা কর্মকর্তা ও এনএসআই সদস্য তাকে চ্যালেঞ্জ করে পুনরায় গ্রিন চ্যানেলে নিয়ে আসেন। সেখানে তল্লাশি চালিয়ে তার লাগেজে কফি তৈরির মেশিনে লুকানো অবস্থায় সোনার বার জব্দ করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সোয়া কেজি স্বর্ণ নিয়ে শাহজালাল বিমানবন্দরে এসে ধরা তরুণী
প্লেনের ‘ফাঁক-ফোঁকরে’ যেভাবে পাচার হয় স্বর্ণের বড় চালান
চোরাকারবারিদের ‘টার্গেট’ শাহজালাল, ৬ বছরে ৪৭০০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম