রাঙামাটিতে বৈষম্য ও সন্ত্রাসবিরোধী সমাবেশ

রাঙামাটি প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৪, ১৮:১১আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১৮:১১

বৈষম্য, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পার্বত্য চট্টগ্রামের দাবি এবং দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাঙামাটি পৌর প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিমনেসিয়াম প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আসিফ ইকবালের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো. হাবীব আজমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন– পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান। এতে প্রধান বক্তা ছিলেন নাগরিক পরিষদের মহাসচিব আলমগীর কবির, বিশেষ অতিথির বক্তব্য দেন নাগরিক পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট পারভেজ তালুকদারসহ অন্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা পাহাড়ে চাঁদাবাজি, অস্ত্রবাজি বন্ধের দাবি জানিয়ে বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের সব প্রতিষ্ঠান ও সংস্থায় সর্বোচ্চ পদে পাহাড়িদের মধ্য থেকে পদায়ন করা হচ্ছে। জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের সভাপতির পদসহ সব সংসদ সদস্য, মন্ত্রী-উপমন্ত্রী-প্রতিমন্ত্রীর পদ শুধু পাহাড়িদের জন্য নির্ধারিত।’

কাজী মজিবর রহমান বলেন, ‘উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান পদে বাঙালি প্রতিনিধিসহ তিন পার্বত্য জেলা পরিষদে সদস্য নিয়োগের ক্ষেত্রে জনসংখ্যা অনুপাতে সব সম্প্রদায় থেকে জেলা পরিষদে সদস্য মনোনয়ন দিতে হবে। সরকারি চাকরি, কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উপবৃত্তি ইত্যাদি ক্ষেত্রে বৈষম্যমূলক উপজাতি কোটার পরিবর্তে জনসংখ্যার অনুপাতে অনগ্রসর কোটা চালু করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের জন্য সমহারে কোটা নির্ধারণ করতে হবে।’ 

/এমএএ/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ
নতুন ৩ মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর, জামিন মিলছে না
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম