রাঙামাটিতে শ্রমিক লীগ নেতার মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৪, ২০:২১আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ২০:৪৩

রাঙামাটিতে আব্দুল মান্নান নামে এক শ্রমিক লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে রাউজান উপজেলার চারা বটতল এলাকার রাস্তার পাশের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বলেন, ‘আব্দুল মান্নান কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বটতল এলাকায় তিনি পড়ে আছেন– এমন খবর শুনে পরিবারের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে রাউজানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন বলে শুনেছি। তবে এ বিষয়ে কেউ কাউখালী থানায় অভিযোগ দায়ের করেননি।’

স্থানীয় সূত্র থেকে জানা যায়, বেতবুনিয়া চাহিরি বাজার এলাকা থেকে দুপুরে চট্টগ্রাম যাওয়ার জন্য বাসা থেকে বের হন আব্দুল মান্নান। পরে বিকালে তার মৃত্যু সংবাদ পাওয়া যায়। তিনি পেশায় ড্রাম ট্রাকের চালক ছিলেন।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই উপজেলাছাড়া। যে কয়েকজন এলাকায় আছেন তাদেরও নানাভাবে নির্যাতন করা হচ্ছে। আব্দুল মান্নান যে এলাকায় থাকেন সেখানকার বাজারে সকালে কয়েকজন লোক এলোপাতাড়ি হামলা করে। পরে শুনেছি, হামলার খবর শুনে মান্নান সিএনজি অটোরিকশায় এলাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। পথে কয়েকটি মোটরসাইকেল তাকে তাড়া করে। ধারণা করছি, রাজনৈতিক কারণে তাকে রাউজানে মেরে ফেলে রাখা হয়।’  

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার