সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা জানালেন

পদ্মা সেতু প্রকল্পে ব্যয় কমলো ১৮০০ কোটি টাকা

শরীয়তপুর প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৪, ২২:৫৭আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ২৩:১৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, ব্যয় সংকোচন নীতিতে অন্তর্বর্তীকালীন সরকার পদ্মা সেতু প্রকল্পে এক হাজার ৮২৫ কোটি টাকা সাশ্রয় করেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শরীয়তপুরের জাজিরা সার্ভিস এরিয়া ২-এর কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান উপদেষ্টা। এর আগে তিনি পদ্মা সেতু পরিদর্শন করেন।

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘বিগত সরকার পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ প্রাক্কলিত ব্যয় ধরেছিল ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা। ব্যয় সংকোচন নীতিতে প্রচেষ্টা করে সর্বশেষ চূড়ান্ত ব্যয় দাঁড়িয়েছে ৩০ হাজার ৭৭০ কোটি ১৪ লাখ টাকা। এখানে প্রায় এক হাজার ৮২৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে। এ থেকে বোঝা যায়, ভালো সরকার থাকলে আরও ব্যয় সংকোচন করা যেতো।’

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘প্রকল্পের মূল সেতুতে ৫৩০ কোটি, নদী শাসনে ৮০ কোটি, সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়াতে ১৭৮ কোটি, মূল্য সংকোচনে ৫০০ কোটি, ভূমি অধিগ্রহণে ১০৩ কোটি, পরামর্শ ২০০ কোটি, অন্যান্য ব্যয় সংকোচন ২৩৪ কোটিসহ মোট এক হাজার ৮২৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে।’

অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘এখন থেকে প্রতিটি প্রকল্পের ক্ষেত্রেই মূল্য সংকোচন নীতি অনুসরণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘যেসব এলাকা অবহেলিত, যে এলাকায় এমপি-মন্ত্রী নেই সেখানে তেমন উন্নয়ন হয় না। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার জনপ্রত্যাশার সরকার। জনপ্রত্যাশার সরকার কেবল ঢাকার প্রত্যাশার নয়, পুরো দেশের। আমরা দেশটাকে প্রকৃত উন্নয়নে নিয়ে যেতে চাই। উন্নয়নের লক্ষ্যমাত্রাই হচ্ছে সেবা। আমরা দেশটাকে সেবা দিতে চাই।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী