শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ, শিক্ষকশূন্য নার্সিং কলেজ

কক্সবাজার প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৯

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কক্সবাজার নার্সিং ও মিডওয়াইফারি কলেজের সব শিক্ষক পদত্যাগ করেছেন। এ কারণে, শিক্ষকশূন্য হয়ে পড়েছে কলেজটি।

জানা গেছে, রবিবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী কলেজটির ফ্যাকাল্টির পুরো কমিটির পদত্যাগ চেয়ে এক দফা দাবি উপস্থাপন করেন শিক্ষার্থীরা। দাবি না মেনে উল্টো নারী শিক্ষার্থীদের ওপর পুরুষ শিক্ষার্থীরা অতর্কিত হামলা করেছেন– এমন অভিযোগ এনে প্রায় আট ঘণ্টা আটকে রাখা হয় ৫ শিক্ষক এবং ১১ ছাত্রকে। পরে কক্সবাজার সদর হাসপাতালের দুই আবাসিক মেডিক্যাল অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র‍্যাব আসার পর প্রায় তিন ঘণ্টা বৈঠক শেষে শিক্ষকরা পদত্যাগ করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে কলেজ থেকে বেরিয়ে যান শিক্ষকরা।

পুরো বিষয়টিতে আলোচনার জন্য সমন্বয় করেন কক্সবাজার সদর হাসপাতালের দুই আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জিআরএম জিহাদুল ইসলাম এবং ডা. আশিকুর রহমান।

জিহাদুল ইসলাম বলেন, ‘কয়েক ঘণ্টা বৈঠকে বারবার সমাধানের চেষ্টা করা হয়েছে। শিক্ষার্থীদের দাবি শিক্ষকরা মেনে নিয়েছেন। তাদের দাবি অনুযায়ী পদত্যাগ করেছেন সব শিক্ষক। এখন কলেজটি শিক্ষকশূন্য হয়ে গেছে। কীভাবে এই সংকট দূর করা যাবে সেটি ডিজিএমএন দেখবে। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, এডি তারা চিঠি লিখবেন।’

এদিকে দাবি মেনে নেওয়ায় সন্তুষ্টির কথা জানিয়ে নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

আন্দোলন সমন্বয়কারী উর্মী আক্তার বলেন, ‘আমরা দুর্নীতিমুক্ত ক্যাম্পাসের দাবি জানিয়েছিলাম। যেহেতু দুর্নীতিতে পুরো ফ্যাকাল্টি জড়িত ছিল, তাদের পদত্যাগ আমরা চেয়েছি। আমাদের দাবি মেনে নেওয়ায় আমরা সন্তুষ্ট, কিন্তু আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি। যেহেতু কলেজ শিক্ষকশূন্য হয়ে গেলো সেহেতু আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক।’

/এমএএ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ