বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় মাইক্রোবাসের চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোর সা‌ড়ে ৬টার চৌদ্দগ্রামের বাতিসা নানকরা এলাকায় এ দুর্ঘটনা‌ ঘ‌টে।

নিহতরা হলেন– ফেনী সদরের মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের মো. মামুন (৫০), তার শ্বাশুড়ি মাজেদা বেগম (৭০), ছেলে সাইমান (৫ মাস) এবং মাইক্রোবাসচালক ফেনী সদরের মাস্টারপাড়ার হাসান হাজারির ছেলে আলাউদ্দিন হাজারি (২৭)। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহাসড়কের নানকরা এলাকায় ঢাকামুখী লেনে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্টো চ-১৩-৩৬৬২) সামনে একটা ট্রাক দাঁড়ানো থাকায় গতি কমিয়ে দেয়। এ সময় পেছনে দ্রুতগতিতে থাকা স্টারলাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি মহাসড়ক থেকে নিচে ছিটকে পড়ে যায়। এ সময় এটি দুমড়ে-মুচড়ে যায়। মাইক্রোবাস চালক ও শিশুসহ চার জন ঘটনাস্থলেই নিহত হন।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রইছ উদ্দিন বলেন, ‘চার জন নিহত হয়েছে। আহত কয়েকজন হাসপাতালে রয়েছে। আমরা দুর্ঘটনাকবলিত বাস এবং মাইক্রোবাস থানায় নিয়ে এসেছি।’

/এমএএ/
সম্পর্কিত
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সাইকেলে চড়ে জুমার নামাজে যাওয়ার পথে শিক্ষক নিহত
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
সর্বশেষ খবর
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?