চাকরি দেওয়ার কথা বলে যুবককে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১২

চাকরি দেওয়ার কথা বলে বোরহান উদ্দিন সাইমন (২২) নামে এক যুবককে ঢাকায় নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঢাকার যাত্রাবাড়ী থানা পুলিশ শুক্রবার (৬ সেপ্টেম্বর) একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে।

নিহত সাইমন চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৬নং ওয়ার্ড উত্তর জলদী রুহুল্লাহপাড়া এলাকার মোহাম্মদ ইউনুসের ছেলে।

নিহতের শরীরে আগুনে দগ্ধ হওয়ার ক্ষতচিহ্ন ছিল বলে জানিয়েছে বাঁশখালী থানা পুলিশ। তবে তাকে হত্যা করা হয়েছে, নাকি বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা গেছেন সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ।

নিহতের আত্মীয় কামাল উদ্দিন জানিয়েছেন, বোরহান উদ্দিন সাইমন একসময় কারাগারে ছিলেন। সেখানেই ঢাকার এক লোকের সঙ্গে তার পরিচয় হয়। সেই লোক জেল থেকে বের হয়ে সাইমনকে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে ঢাকায় যেতে বলেন। সোমবার সাইমন ঢাকায় যাওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। পরিবারের সঙ্গে আর কোনও যোগাযোগ হয়নি। এর মধ্যে শুক্রবার সকালে যাত্রাবাড়ী থানা পুলিশ বাঁশখালী থানায় তার মরদেহ উদ্ধারের বিষয়টি জানায়। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় ওই থানায় গিয়ে স্বজনরা মরদেহ শনাক্ত করেন।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বোরহান উদ্দিন সাইমন ঢাকায় গিয়ে নিখোঁজের পর পরিবারের সদস্যরা থানায় এসেছিলেন। তার লোকেশন ট্র্যাকিং করার চেষ্টা করা হয়। এরই মধ্যে যাত্রাবাড়ী থানা থেকে খবর পাই একটি লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি বাঁশখালীতে। তখন আমার কাছে থাকা সাইমনের ছবি সেখানে পাঠাই। যাত্রাবাড়ী থানা পুলিশ নিশ্চিত করে, আমার পাঠানো ছবির সঙ্গে মিল আছে। বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে তাকে হত্যা করা হয়েছে কিনা তা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
আফগানিস্তান সিরিজ দিয়ে ফেরার অপেক্ষায় বুমরা
আফগানিস্তান সিরিজ দিয়ে ফেরার অপেক্ষায় বুমরা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত