আজ স্বর্ণের দাম কত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৬

দেশের বাজারে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বর্ণের নতুন কোনও দাম নির্ধারণ হয়নি। তবে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া কমানো দামেই আজ স্বর্ণ বিক্রি হচ্ছে। 

সর্বশেষ সিদ্ধান্তে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা। 

অর্থাৎ আজ মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা। নতুন করে বাজুস দাম না কমানো বা বাড়ানো পর্যন্ত এই দরেই স্বর্ণ বিক্রি হবে। 

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এর আগে গত ২৯ আগস্ট ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমানো হয়েছিল ৭ হাজার ১১৫ টাকা। তার আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় একই মানের স্বর্ণের দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বাড়ানো হয়েছিল। সর্বশেষ দুই দফায় দাম কমানোর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম মোট ১১ হাজার ৪৮৯ টাকা কমেছে। 

আজকের স্বর্ণের দাম এক নজরে

২২ ক্যারেট: ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা/ভরি

২১ ক্যারেট: ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা/ভরি

১৮ ক্যারেট: ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা/ভরি

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা/ভরি

তাই আজ স্বর্ণের দাম বাড়েনি, সর্বশেষ কমানো দামেই বিক্রি হচ্ছে। 

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা