আব্দুল মালেক উকিল মেডিক্যালের অধ্যক্ষ-উপাধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১১

অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও দুই শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।

রবিবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীদের এই আন্দোলন শুরু হয়। বেলা সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি টের পেয়ে কলেজ থেকে চলে যান অধ্যক্ষ ও উপাধ্যক্ষ।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দাবি অনুযায়ী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সৈয়দ জাকির হোসাইন, উপাধ্যক্ষ মাহবুবুর রহমান, ফরেনসিক মেডিসিন আগের শিক্ষক রিয়াজউদ্দিন ও সার্জারি বিভাগের শিক্ষক সৈয়দ কামরুল হোসাইনের অপসারণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

শিক্ষার্থীদের অভিযোগ, উল্লিখিত প্রশাসনের দুই কর্মকর্তা এবং শিক্ষক মিলে বিগত দিনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সব এজেন্ডা বাস্তবায়ন করেছে। সর্বশেষ তারা অন্যায়ভাবে শিক্ষার্থী ইমন মুৎসুদ্দিকে দুই বছরের জন্য বহিষ্কার করেন। উল্লিখিত শিক্ষক কর্মকর্তারা ওই প্রতিষ্ঠান থেকে অপসারিত না হলে এখানকার শিক্ষার্থীদের শিক্ষাজীবন বিপন্ন হয়ে পড়বে।

এ বিষয়ে জানতে অধ্যক্ষ সৈয়দ জাকির হোসাইন ও উপাধ্যক্ষ মাহবুবুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তারা ধরেননি।

/এমএএ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী