গাইবান্ধায় বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি দল

আন্দোলনে নিহত ও আহতদের স্বজনদের সঙ্গে মতবিনিময়

গাইবান্ধা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৯আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৯

গাইবান্ধায় এসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ১২ সদস্যের প্রতিনিধি দলটি জেলা শহরের পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে পৌঁছায়।

প্রতিনিধি দলের সদস্যরা জেলার নিহত ছয় পরিবার এবং আহতদের পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে কথা বলেন। এরপর মতবিনিময় করেন আন্দোলনের সময় জেলা-উপজেলার নেতৃত্বে থাকা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে নিহত শিক্ষার্থী দীপ্তর পরিবার এবং জেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে প্রতিনিধি দলের।

সর্বশেষ বিকাল ৩টার দিকে স্বাধীনতা প্রাঙ্গণে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় যোগদান করবেন তারা।

এর আগে, রবিবার রাতে ডাকসু থেকে রংপুরের উদ্দেশে রওনা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় প্রতিনিধি দল। সোমবার সকালে পীরগঞ্জে পৌঁছে তারা শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং কবর জিয়ারত করেন। এরপর সেখান থেকে গাইবান্ধার উদ্দেশে রওনা দেন।

/এমএএ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের