ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন

গাজীপুর প্রতিনিধি
১১ মে ২০২৬, ১৯:০৫আপডেট : ১১ মে ২০২৬, ১৯:০৫

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানার মামলায় গ্রেফতার হওয়া পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমন জামিনে মুক্তি পেয়েছেন। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার (১১ মে) বিকাল ৫টা ৪০ মিনিটে ওই কারাগার থেকে তিনি মুক্তি পান।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল ৫টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকার ১ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলাকারীদের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় নিহতের স্বজন আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর বিভিন্ন পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও রাজনৈতিক সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়। সেই ধারাবাহিকতায় এসপি তানভীর সালেহীন ইমনকে গ্রেফতার করা হয়েছিল।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, আদালতের জামিন আদেশ কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিকালে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘটিত হত্যা মামলায় ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এসপি তানভীর সালেহীন ইমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে মামলার রিমান্ড শুনানির জন্য ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে মামলার মূল নথি আদালতে উপস্থাপন না হওয়ায় বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি রাতে গোয়েন্দা (ডিবি) পুলিশ রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে এসপি মামুনকে আটক করে।

/এমএএ/
সম্পর্কিত
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় মঙ্গলবার
সর্বশেষ খবর
রেস্টুরেন্ট-স্টাইলে স্টাফ চিংড়ি রেসিপি
রেস্টুরেন্ট-স্টাইলে স্টাফ চিংড়ি রেসিপি
১০ হাজার কোটি টাকার কর্ণফুলী টানেল: প্রতিদিন আয়ের চেয়ে দ্বিগুণ লস
১০ হাজার কোটি টাকার কর্ণফুলী টানেল: প্রতিদিন আয়ের চেয়ে দ্বিগুণ লস
গোলশূন্য প্রথমার্ধ, নেদারল্যান্ডসকে চাপে রেখেছে মরক্কো
গোলশূন্য প্রথমার্ধ, নেদারল্যান্ডসকে চাপে রেখেছে মরক্কো
ব্রাজিলের সঙ্গে ব্যবধান অনেকটাই কমেছে: জাপান কোচ
ব্রাজিলের সঙ্গে ব্যবধান অনেকটাই কমেছে: জাপান কোচ
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন