ময়মনসিংহে রওশন এরশাদ ও সাবেক ডিসির বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৯

সাবেক বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ এবং সাবেক জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর বিরুদ্ধে ময়মনসিংহের আদালতে মামলা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম রওশন জাহানের আদালতে মামলার আবেদন করেন মো. খালেদুজ্জামান পারভেজ বুলবুল। আদালত বাদীর আবেদনটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) থেকে প্রার্থী হয়েছিলেন মো. খালেদুজ্জামান পারভেজ বুলবুল। তিনি বাদী হয়ে আদালতে মামলাটি করেছেন।

মামলায় বলা হয়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় প্রতীক ‘কুড়ে ঘর’ নির্ধারণ করা হয়। ওইদিন রাত সাড়ে ৭টার দিকে বাদীকে তার নিজস্ব বাসা থেকে সাদা পোশাক পরা অজ্ঞাত ১০-১২ জন লোক ইচ্ছার বিরুদ্ধে জোর করে ভয়ভীতি দেখিয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যায়। পরে মামলার এক নম্বর আসামি রওশন এরশাদের প্ররোচনায় এবং দুই নম্বর আসামি তৎকালীন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুস্তাকীম বিল্লাহ ফারুকীর কার্যালয়ে বেআইনিভাবে আটক রেখে মৃত্যুর ভয় দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য তার সই নেয়। মামলায় রওশন এরশাদ ও সাবেক জেলা প্রশাসক ছাড়াও অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে দায়িত্ব দিয়েছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ আদালত পরিদর্শক মো. মোস্তাছিনুর রহমান জানান, আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করার জন্য নির্দেশ প্রদান করেছেন।

/এমএএ/
সম্পর্কিত
রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা-ভাঙচুর বৈষম্যবিরোধীদের
একইদিনে জাতীয় পার্টির জিএম কাদের ও রওশনপন্থিদের পৃথক বর্ধিত সভা
যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাষ্ট্রদ্রোহ আইনে তাদের বিচার হোক: রওশন এরশাদ
সর্বশেষ খবর
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল