যাত্রীবাহী বাস থেকে আড়াই কেজি সোনাসহ দুই জন আটক

কুষ্টিয়া প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৪, ২২:০৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫০

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ২৫টি সোনার বারসহ দুই জনকে আটক করেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য জানিয়েছেন।

লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল এ অভিযান চালায়। টহল দল মেহেরপুর সদর থানাধীন আমঝুপি মেইন রাস্তায় ঢাকা থেকে মেহেরপুরগামী জে আর পরিবহন (রেজি. নং-১৪-৬৭৯১) বাসে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় দুই আসামি আলাল হোসেন এবং রাজিব হোসেনকে আনুমানিক ২ কেজি ৬১৮.৬৮ গ্রাম সোনা (২৫টি দ্বিখণ্ডিত সোনার বার), নগদ ৫ হাজার ৮০৪ টাকা এবং দুটি মোবাইল ফোনসহ আটক করা হয়। জব্দ সোনার যার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৬০ লাখ ২৫ হাজার ৮০৪ টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, এ ব্যাপারে মামলা দায়ের এবং জব্দ সোনা ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী