খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ১০ টাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৪

দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের চাকতাই-খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) এ বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে ১০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা জানিয়েছেন, পেঁয়াজ রফতানির ওপর ভারত শুল্ক কমিয়ে দেওয়ায় দাম কমেছে। দাম আরও কমবে।

খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারত পেঁয়াজ রফতানিতে শুল্ক কমিয়েছে– এমন খবরে দাম কমতে শুরু করেছে। আজ শনিবার ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৯৫ থেকে ৯৬ টাকায়, যা বৃহস্পতিবার বিক্রি হয়েছিল ১০৪ থেকে ১০৫ টাকায়। এ ছাড়া কেজিপ্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৬ টাকায়। যা সোমবার বিক্রি হয় ১০৮ টাকা পর্যন্ত। আজ পাকিস্তানি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ টাকা এবং চীনের পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি হয়। এসব পেঁয়াজে কেজিতে ১০ টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে।’

এই ব্যবসায়ী নেতা আরও বলেন, ‘শুল্ক কমিয়ে দেওয়ার কারণে পেঁয়াজের দাম আরও কমে আসবে। বাজারে বর্তমানে পেঁয়াজের কোনও সংকট নেই।’

এদিকে, পেঁয়াজের দাম কমার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। নগরীর বহদ্দারহাট বাজারে আজ খুচরায় প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ১০৮ টাকা, দেশি পেঁয়াজ ১১০ টাকা, পাকিস্তানি পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকা এবং চীনের পেঁয়াজ ৭০ টাকা বিক্রি হয়।

জানা গেছে, পেঁয়াজ রফতানির ওপর বিধিনিষেধ আরও শিথিল করেছে ভারত। প্রতি টন পেঁয়াজ রফতানির ক্ষেত্রে সর্বনিম্ন ৫৫০ ডলার মূল্যের যে শর্ত ছিল, দেশটির সরকার তা প্রত্যাহার করেছে। পাশাপাশি কমানো হয়েছে রফতানি শুল্ক।

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম