রাঙামাটিতে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মধু পূর্ণিমা

রাঙামাটি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৬

যথাযথ মর্যাদার মধ্য দিয়ে রাঙামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করছেন পবিত্র শুভ মধু পূর্ণিমা। বুধবার সকালে শুভ মধু পূর্ণিমা উপলক্ষে রাঙামাটি রাজবন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষরা ধর্মীয় অনুষ্ঠানে জড়ো হতে থাকেন।

এ সময় বৌদ্ধ বিহারে সংঘ দান, পঞ্চশীল গ্রহণ, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, মধু দানসহ নানা দানকার্য সম্পাদন করা হয়। এ সময় রাজবন বিহারের আবাসিক অধ্যক্ষ প্রজ্ঞালংকর মহাথের বিশ্ব সুখ-শান্তি কামনায় প্রার্থনা করেন।

বৌদ্ধ ধর্মালম্বীদের মতে, বহু বছর আগে এই পূর্ণিমাতে বুনো হাতিদের বন থেকে ফলমূল সংগ্রহ করে ধ্যানরত বুদ্ধকে দান করতে দেখে বানরও মৌচাকের মধু সংগ্রহ করে দানে মগ্ন হয়। এ ঘটনাকে স্মরণ করেই প্রতি বছরের ভাদ্র মাসের পূর্ণিমার এ তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মধু পূর্ণিমা উদযাপন করে থাকেন।

বৌদ্ধদের দ্বিতীয় বড় ধর্মীয় অনুষ্ঠান এ মধু পূর্ণিমা। ভাদ্র মাসে এ পূর্ণিমা তিথি অনুষ্ঠিত হয় বলে মধু পূর্ণিমাকে অনেকেই ভাদ্র পূর্ণিমা বলে থাকেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে