উপজেলা আ.লীগ সভাপতিকে হত্যার অভিযোগে সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা

চাঁদপুর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৬ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৬

চাঁদপুরের হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব জমাদারকে হত্যার অভিযোগে সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারীকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। ঘটনার চার বছর পর আদালতে মামলা করেছেন তার সন্তান আবু তালেব জমাদার।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের হাইমচর আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়।

অভিযোগ রয়েছে, উপজেলা চেয়ারম্যান নূর হোসেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনির ঘনিষ্টজন হিসেবে হাইমচরে একাধিপত্য বিস্তার করেছিলেন।

জানা গেছে, মামলায় প্রধান আসামি নূর হোসেন পাটওয়ারী বর্তমানে পলাতক আছেন। তিনি ছাড়াও মামলাটিতে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের ৭৪ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২৪ জন এজাহারনামীয় আসামি, বাকিরা অজ্ঞাত আসামি।

মামলা থেকে জানা যায়, আসামি নূর হোসেন ও মোতালেব জমাদার সর্বশেষ হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। কিন্তু তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনির কারণে নূর হোসেনকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। মোতালেব স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন ঘিরে দুই প্রার্থীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। নূর হোসেন তার লোকজনসহ নির্বাচনে প্রচারণাকালে মোতালেব জমাদারকে মারধর করেন। দীর্ঘদিন ঢাকায় চিকিৎসা শেষে ২০২০ সালের ২৭ নভেম্বর মৃত্যু হয় তার।

মামলার বাদীপক্ষের আইনজীবী মো. শাহাজাহান খান বলেন, ‘আসামিপক্ষ প্রভাবশালী লোক ছিলেন। পরিবারের নিরাপত্তাহীনতায় এমন মর্মান্তিক হত্যার ঘটনায় মামলা করতে পারেননি তারা। এ জন্য মামলাটি করতে দেরি হয়েছে। পিবিআইকে মামলাটি তদন্ত করার জন্য আদালতে আবেদন করা হয়েছে। আশা করা যায়, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাদী সঠিক বিচার পাবেন।’

ভিকটিমের ছেলে আবু তালেব জমাদার বলেন, ‘আদালত মামলা আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আশা করি, সুবিচার পাবো। আমরা অপরাধীদের সর্বোচ্চ শাস্তির অপেক্ষায় থাকবো।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক