চসিকের ১৪ কাউন্সিলর অনুপস্থিত, জন্ম-মৃত্যু নিবন্ধনের দায়িত্বে তিন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৮

চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) আত্মগোপনে থাকা ১৪ জন ওয়ার্ড কাউন্সিলরের অনুপস্থিতিতে ওয়ার্ড এলাকায় জন্ম ও মৃত্যুর নিবন্ধকের দায়িত্ব পালন করবেন তিন কর্মকর্তা। বুধবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সিটি করপোরেশনের ৭, ৯, ১১, ১৩ এবং ২৬ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে চসিকের-১ এবং ৫ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমকে। ওয়ার্ড ৪, ৬, ১৮ এবং ১৯ নম্বরের দায়িত্ব দেওয়া হয়েছে চসিকের ২ এবং ৩ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহরীন ফেরদৌসকে এবং ওয়ার্ড ১৫, ২১, ২৩, ২৫ এবং ৩৮ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে চসিকের ৪ এবং ৬ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরীকে। 

অফিস আদেশে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন মূলে এবং ‘জন্ম ও মৃত্যু আইন-২০০৪’-এর ধারা ৪(ক) অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসকের অনুমোদনক্রমে কর্মকর্তাদের চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোতে সংশ্লিষ্ট কাউন্সিলরদের অনুপস্থিতর সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। পাশাপাশি তারা সংশ্লিষ্ট ওয়ার্ড অফিসগুলোর আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা, বেতন-ভাতাসহ সংশ্লিষ্ট বিষয়বলি তদারক করবেন।

সিটি করপোরেশনে অনুপস্থিত ১৪ কাউন্সিলরের মধ্যে রয়েছেন– ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের এসরারুল হক, ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের এম আশরাফুল আলম, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের মোবারক আলী, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের জহুরুল আলম জসিম, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইল, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের মোহাম্মদ গিয়াস উদ্দিন, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের হারুন উর রশীদ, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের নূরুল আলম, ২১ নম্বর জামালখান ওয়ার্ডের শৈবাল দাশ সুমন, ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডের নাজমুল হক ডিউক, ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডের আব্দুস সবুর লিটন, ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের মো. ইলিয়াছ এবং ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের গোলাম মোহাম্মদ চৌধুরী।

এর বাইরেও চসিকের আরও কয়েকজন কাউন্সিলর আছেন যারা আত্মগোপনে থেকে বিভিন্ন কাগজপত্রে সই করছেন। তাদের অধিকাংশের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে হামলা করার অভিযোগ আছে। অনেকের বিরুদ্ধে ইতোমধ্যে দায়ের করা হয়েছে মামলাও।

/এমএএ/
সম্পর্কিত
মশা মারা শিখতে কেন ফ্লোরিডা যেতে চাইলেন মেয়র?
গ্রাফিতি মোছার অভিযোগ ডাহা মিথ্যা: মেয়র ডা. শাহাদাত
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে জামায়াত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী